শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটের জেডিস পরীক্ষার্থী ও মা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত . অভিযোগ দায়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :বাগেরহাটের মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষার্থী মারজান সহ তার মা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। সন্ত্রাসীরা তাদের বহনকারী আটো ভ্যানের মালিক কেও মারপিট করে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করে। এ  ঘটনায় আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুবকর মোহাম্মদ আব্দুল্লাহ ও পরীক্ষাথীর  মা হাওয়া বেগম বাদি হয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন।
আহত জেডিসি পরীক্ষার্থী মারজান (১৪) উপজেলার আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার থেকে চলতি বছর জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করে। রোববার আমতলী থেকে মামার অটোভ্যানে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে মোরেলগঞ্জে আসার পথিমধ্যে মহাসড়কের বাদশার মিয়ার হাট এলাকার অদূরে পৌছালে ভাষানদল গ্রামের শাহাজাহান হাওলাদারের পুত্র রিয়াজুল হাওলাদার সহ ৩জন মটর সাইকেল যোগে পূর্বপরিকল্পিতভাবে অটোভ্যানের পথরোধ করে  মারপিট করে। এতে পরীক্ষার্থী  মারজান , মা হাওয়া বেগম ও ভ্যান চালক মামা আহত হয়। ছাত্রী মারজানকে প্রতিনিয়ত উত্যক্ত ও প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তাদের মারপিট করা হয় বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451