সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ২২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে আজ ভোরে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। তাঁদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।


বাংলার প্রতিদিনঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচর গ্রামে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ তিনজন হলেন রায়হান উদ্দিন (৩২), তাঁর স্ত্রী মায়া বেগম (২৫) ও তাঁদের সন্তান মরিয়ম ওরফে পাখি (২)। তাঁদের শরীর ঝলসে গেছে।

দগ্ধ মায়া বেগমের বরাত দিয়ে প্রতিবেশী সেলিম জানান, সকালে রান্নাঘরে কাজ করতে যান মায়া বেগম। তখন বাসায় রান্নাঘরসংলগ্ন একটি কক্ষে ঘুমিয়েছিলেন রায়হান ও তার শিশুসন্তান পাখি। মায়া বেগম গ্যাসের চুলায় দিয়াশলাই জ্বালাতেই আগুন রান্নাঘর ও পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তিনজন দগ্ধ হন।

সেলিম আরো জানান, আগুন ধরার খবর পেয়ে তিনিসহ কয়েকজন তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451