বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন ট্রাম্প ও পুতিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের ‘সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন’।

রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন ওই বিবৃতি দেয়।

ফোনালাপে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ট্রাম্পের সাফল্য প্রত্যাশা করেন পুতিন। অন্যদিকে ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চান।

ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে সিরিয়ার চলমান গৃহযুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দুই নেতা। তাঁরা সম্মত হয়েছেন যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক ‘চরম অসন্তোষজনক’।

ফোনালাপে দুই নেতা ২০১৭ সালে মার্কিন-রুশ কূটনৈতিক সম্পর্কের ২১০ বছর পূর্তি নিয়ে কথা বলেন। তাঁরা চান, এ সময়ে সহযোগিতামূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে।

বিবৃতিতে আরো বলা হয়, পুতিন ও ট্রাম্প ফোনালাপ অব্যাহত রাখতে চান। পরবর্তী কোনো একসময়ে তাঁরা সরাসরি কথা বলতে চান। তবে কে প্রথম ফোন করেছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451