শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ২৯২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে যেভাবে সহিংসতা, হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, তাতে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে।’ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবি’ শীর্ষক এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘গাইবান্ধার সাঁওতাল সম্প্রদায়ের মানুষের ওপর হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই হত্যাকাণ্ড গণহত্যার শামিল। যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। এই গণবিস্ফোরণের আগেই সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসা উচিত।’ তিনি আরো বলেন, ‘গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হয় না। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।’ সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে উপস্থিত ছিলেন-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের প্রাক্তন সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451