রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অপরাধে দুই কিশোর কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিদিঃ

মেহেরপুরে এক জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করা এবং প্রতিবাদকারীকে মারধরের ঘটনায় দুই কিশোরকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ এই আদেশ দেন।

দণ্ডাদেশ পাওয়া দুই কিশোরও জেএসসি পরীক্ষার্থী। তারা হলো- গাংনী শহরের থানাপাড়ার রাজু আহমেদ এবং একই পাড়ার মাহফুজ মাহমুদ।

কয়েকদিন ধরেই গাংনী পাইলট উচ্চ বিদ্যালয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী রাজু আহমেদ ও মাহফুজ মাহমুদ আরেক জেএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আজ সকালে  গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে আবারও তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় ওই ছাত্রীর কয়েকজন সহপাঠী প্রতিবাদ করলে রাজু ও মাহফুজ তাদের মধ্যে একজনকে ধরে মারধর করে।

আহত শিক্ষার্থীরা বিষয়টি স্কুলের শিক্ষকদের জানালে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাংনী থানাকে বিষয়টি অবহিত করেন। পরে থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল রাজু ও মাহফুজকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের দোষী সাব্যস্ত করে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়েছেন। আদালতের নির্দেশে ওই দুই জেএসসি পরীক্ষার্থীকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

কিশোর অপরাধীদের কারাগারে পাঠানোর বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম জামাল জানান, ফৌজদারি দণ্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী ইভ টিজিংয়ের অপরাধ প্রমাণিত হলে অপরাধীর বয়স যাই হোক না কেন তাঁকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো যায়। সে অনুযায়ী এই দুই কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451