বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আওয়ামী লীগ নির্বাচন দিতে ভয় পায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৩০০ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিদিঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। রাজনীতির কিছু হিসাব আছে, কোনো হিসেবেই তা মেলে না। আওয়ামী লীগ নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না। তারা এখন কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চায় এবং কৌশলে তারা ভোটের আগেই ভোটবাক্স ভর্তি করতে চায়।

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ ভাসানি মিলনায়তনে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

দেশ এখন চরম দুঃসময় পার করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমাদের এমন কোনো নেতাকর্মী নাই যিনি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হননি। কেউ আহত হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ মিথ্যা মামলার স্বীকার হয়েছেন। আওয়ামী লীগ ভালো করে জানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে দলকে দুর্বল করা যায় না।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, নেতা হবেন তিনি, যিনি কর্মীদের কাছে গ্রহণযোগ্য, সব আন্দোলনে যিনি কর্মীদের পাশে থাকেন। যাঁরা কর্মীদের ডাকে সাড়া দেন না, কর্মীদের পাশে দাঁড়ান না তাঁরা নেতা হওয়ার যোগ্য নন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বাবুল আহম্মেদ, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান বাচ্চু, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451