শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নাসিরনগরে ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিদিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বাংলার প্রতিদিনকে জানান, নাসিরনগরে যারা হিন্দু বাড়িতে আগুন দিয়েছে তাদের ধরিয়ে দিতে পারলে বা তাদের ব্যাপারে নির্দিষ্ট তথ্য দিতে পারলে প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের বেশ কয়েকটি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এর কয়েকদিন পর একই এলাকায় আবারও পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

হামলার ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে দুই হাজার ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ৩০০ জনকে আসামি করে আরো দুটি মামলা করে।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে আলাদা দুটি এবং পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়।

এ ছাড়া গত শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের আইনি সহায়তা করবেন না সমিতির কোনো সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451