বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আজ টাঙ্গাইল যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন আজ (রবিবার)। প্রথমে তিনি টাঙ্গাইল জেলা বার সমিতির ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে যোগ দেবেন। এ দিন বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে হেলিপ্যাডে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টার।
এরপর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক। এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজে উঠেছে টাঙ্গাইল শহর। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও বর্ণিল রূপে সেজে উঠেছে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে।
অনুষ্ঠান শেষে দুপুর একটা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্না।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451