বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেতাদের খুশি না করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান: ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ২১৮ বার পড়া হয়েছে

ঢাকা: নেতাদের খুশি না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অন্যায়কারীকে কখনোই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, দলীয় সভানেত্রী তার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তিনি তা মেধা ও প্রজ্ঞা দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন।

পথসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451