বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টানা দুই ম্যাচে হার মাশরাফির কুমিল্লার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ২৮১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরে বিপিএলের শুরুটা ভালোভাবে করতে পারেনি গতবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষেও হার নিয়ে মাঠ ছাড়তে হলো মাশরাফি বিন মুর্তজার দলকে। ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস। পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। বিপিএলে এবারই কুমিল্লাকে প্রথমবারের মতো হারের স্বাদ দিতে পেরেছে বরিশাল।

টস জিতে ব্যাট করতে নেমে খুব বেশি ভালো নৈপুণ্য দেখাতে না পারলেও বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল মাশরাফির দল। প্রথম ১৩ ওভারের মধ্যে মাত্র ৬৯ রান জমা করতেই বরিশাল হারিয়েছিল তিনটি উইকেট। সোহেল তানভির, মাশরাফির বলে রান নিতে বেশ কষ্টই করতে হচ্ছিল বরিশালের ব্যাটসম্যানদের। কিন্তু চতুর্থ উইকেটে ৪৯ রানের ঝড়ো জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক মুশফিক ও শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। ১৮তম ওভারে মুশফিককে আউট করে কুমিল্লা শিবিরে ক্ষণিকের জন্য আশা জাগিয়েছিলেন সোহেল তানভির। ৩৩ রান করে সাজঘরে ফিরেছিলেন মুশফিক। কিন্তু ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন পেরেরা। ২৬ রান এসেছে দাওয়িদ মালানের ব্যাট থেকে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। ৭৭ রানে হারিয়েছিল ছয় উইকেট। শেষপর্যায়ে মারলন স্যামুয়েলসের ৪৮ ও সোহেল তানভিরের অপরাজিত ৩০ রানে ভর করে কুমিল্লার স্কোরবোর্ডে জমা হয় ১২৯ রান। ব্যাট হাতে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেছিলেন তানভির। চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এই পাকিস্তানের এই পেসার। তবে শেষপর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয়েছে হারের হতাশা নিয়ে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451