বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডোনাল্ড ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৩৭১ বার পড়া হয়েছে

রয়টার্স ঃ

সব হিসাব উল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ জয়কে স্বাভাবিকভাবে নিতে পারছেন না দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। প্রতিবাদ হিসেবে রাস্তায় নেমেছেন তাঁরা। স্থানীয় সময় বুধবার বিভিন্ন সময়ে এসব বিক্ষোভ হয়।মঙ্গলবারের নির্বাচনে ২৯০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন ট্রাম্প। তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পান ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটনের প্রাণকেন্দ্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। তাঁরা দলবদ্ধ হয়ে ট্রাম্প টাওয়ারের সামনে যান। অন্যদিকে, ম্যানহাটনের একটি পার্কে জড়ো হন ট্রাম্পবিরোধী শত শত মানুষ। তাঁদের কয়েকজনের মুখে স্লোগান ছিল, ‘আমার প্রেসিডেন্ট নয়।’ ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে জড়ো হন প্রায় দুই হাজার লোক। তাঁদের কারো কারো মুখে ছিল ‘ট্রাম্প নয়! কেকেকে নয়! বর্ণবাদমুক্ত যুক্তরাষ্ট্র’ স্লোগান।

বিক্ষোভের সময় কিছু রাস্তা বন্ধ করে দেয় শিকাগোর পুলিশ। তবে কোনো সংঘর্ষ বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

শিকাগোর ২২ বছর বয়সী যুবক আদ্রিয়ানা রিজ্জো রয়টার্সকে বলেন, ‘এ দেশে যা ঘটছে, তা নিয়ে আমি আতঙ্কিত।’

ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে ফিলাডেলফিয়া, বোস্টন, সিয়াটল ও ওরেগনে। এ ছাড়া সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস ও ওকল্যান্ডে সমাবেশের পরিকল্পনা করেছেন কিছু সংগঠক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451