বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর শাহজাহানপুরে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাহানপুর এলাকায় নিজ বাড়িতে বিষপানে সায়মা আক্তার মুক্তা (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। গতকাল বুধবার সন্ধ্যায় দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। মুক্তা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে মুমূর্ষু অবস্থায় মুক্তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মুক্তার বাবা আবু নাসির মিয়া জানান, তাঁর মেয়ে মুঠোফোনে সারাক্ষণ ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতেন। এ নিয়ে তাঁর স্ত্রী পারভীন মেয়ে মুক্তাকে বকাবকি করেন। মায়ের সঙ্গে অভিমানের কারণেই মুক্তা বিষ পান করতে পারে।

ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মুক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢামেকের মর্গে রাখা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451