শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যা বললেন ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক ঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই নিজেকে ‘সব আমেরিকানের প্রেসিডেন্ট বলে’ ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৮ নভেম্বর রাতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পর নিউইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের সামনে সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন ট্রাম্প। খবর বিবিসি’র।
প্রেসিডেন্ট পদে নিজের লড়াই সম্পর্কে ট্রাম্প বলেন, আমি এজন্য এসেছি যেন আমরা একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমেরিকাকে গ্রেট করার জন্য কাজ করবো। ধনকুবের থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়া এ রাজনীতিক বলেন, ‘আমি ব্যবসা করে সারাবিশ্বের জন্য অনেক কিছু করেছি। এখন দেশের জন্য কিছু করতে চাই।’
এর আগে ট্রাম্প তার ভাষণের শুরুতেই জানান যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনিও হিলারি ও তার পরিবারকে অভিনন্দন জানান। ট্রাম্প বলেন, ‘বিভেদের ক্ষত ভুলে আমাদের আবার এক হতে হবে। আমরা একসঙ্গে কাজ করবো। আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট। আমি এই দেশকে অনেক ভালবাসি।’

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451