রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় বাস থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ২৫১ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা বাসটার্মিনালে

মনিকা সরদার ট্রাভেলস (ঢাকা মেট্টো-ব- ১১-৮৬৩১) এর একটি যাত্রীবাহি

বাস থেকে বুধবার সকালে কেরামত আলী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার

করেছে পুলিশ। তিনি দিনাজপুর জেলার আসকরীপুর ইউনিয়নের কুসুমবি

পূর্বপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে বলে নিহতের আত্মীয়-স্বজনরা

জানান।

জানা গেছে, চট্টগ্রাম-গাইবান্ধাগামি এই লোকাল বাসে দিনাজপুর

যাওয়ার লক্ষ্যে তিনি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেন। চট্টগ্রাম থেকে

দিনাজপুরের সরাসরি বাস না পেয়ে তিনি গাইবান্ধার পলাশবাড়িতে নেমে

দিনাজপুরগামি বাসে চড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই তিনি গাইবান্ধার এই

বাসে চড়েছিলেন। পথিমধ্যে তার হার্ট অ্যাটাক হলে তিনি মৃত্যু বরণ করেন

বলে বাসের হেলপার ও ড্রাইভার সুত্রে জানা গেছে। পথে অসুস্থ্য অবস্থাতেই

তিনি আত্মীয়-স্বজনদের কাছে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন এবং

একপর্যায়ে মৃত্যুবরণ করেন। মোবাইল ফোনের এই যোগাযোগের সুত্র ধরেই

আত্মীয়-স্বজনরা গাইবান্ধায় এসে ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ নিতে

আসেন। পুলিশ বাসের মালিক, আত্মীয়-স্বজনদের সাথে আলাপ আলোচনার

ভিত্তিতে বাসযাত্রীর স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হন এবং লাশ আত্মীয়-স্বজনের

কাছে হস্তান্তর করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451