শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বায়োমেট্রিকের কারণে কমেছে ভিওআইপি ব্যবহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৩৮২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কারণে অবৈধ ভিওআইপি ব্যবসার হার ১০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, আগে অনিবন্ধিত মোবাইলের সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসার হার ছিল ৩৫ শতাংশ। সিম নিবন্ধনের কারণে এই হার ২৫ শতাংশ কমে ১০ শতাংশে নেমে এসেছে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তারানা হালিম জানান, বায়োমেট্রিক নিবন্ধনের ফলে মোবাইলে হুমকি, সন্ত্রাসী কার্যকলাপ কমে এসেছে। পাশাপাশি জনশৃঙ্খলা, নিরাপত্তা বেড়েছে।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ফলে অপরাধীরা আইনের আওতায় আসছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহজেই তাদের চিহ্ণিত করতে পারছে বলে উল্লেখ করেন তারানা হালিম। উদাহরণ হিসেবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার হত্যাকারীকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রিশার মা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেন। পরে অভিযুক্ত ওবায়দুলের নিবন্ধিত সিমের সূত্র ধরে পুলিশ সাত দিনের মধ্যে তাঁকে আটক করে বলে জানান তিনি।

সুন্দরবন রক্ষা আন্দোলনের নেতা আনু মুহাম্মদ ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়ার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, হুমকি দেওয়া এসব নম্বরের সূত্র ধরে এখনো আটক করা সম্ভব হয়নি। এটা পুলিশের ব্যর্থতা কি না?

তবে এ প্রশ্নের জবাব দেননি তারানা হালিম। তাঁর বদলে সচিব ফয়েজুর রহমান চৌধুরী বলেন, এ দুটি ঘটনা এখন তদন্ত করা হচ্ছে। তদন্তাধীন বিষয় নিয়ে তাঁরা কোনো বক্তব্য দেবেন না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451