মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯০ শতাংশ জেতার সম্ভাবনা হিলারির

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

 

ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ভোট শুরুর ঠিক আগ মুহূর্তে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স/ইপসোস তাদের সর্বশেষ জরিপ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ।

সোমবার প্রকাশিত জরিপে বলা হয়েছে, হিলারির জয়ের সম্ভাবনা গত সপ্তাহের মতোই রয়েছে। তবে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে মঙ্গলবার ছয়-সাতটি রাজ্যে শ্বেতাঙ্গ, হিস্পানিক আর কৃষ্ণাঙ্গরা কত সংখ্যায় ভোটকেন্দ্রে আসেন, তার ওপর।

জরিপ অনুযায়ী, হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৪৫ শতাংশের সমর্থন রয়েছে হিলারির প্রতি, ট্রাম্পের প্রতি এ সমর্থন ৪২ শতাংশের।

তবে ইলেক্টোরাল ভোটে ট্রাম্পকে অনেক পেছনে ফেলেছেন হিলারি। তিনি পেয়েছেন ৩০৩টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩৫টি। বিজয়ী হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।

জরিপে আরও বলা হয়, ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং ওহাইও অঙ্গরাজ্যে পাওয়া ভোটের ওপরই নির্ভর করবে নির্বাচনে ট্রাম্পের জয়-পরাজয়।

ফ্লোরিডা, মিশিগান আর পেনসিলভ্যানিয়ার যে কোনো দু`টিতে হারলেই ট্রাম্পের হার নিশ্চিত বলে ওই জরিপে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের জয়ের জন্য শ্বেতাঙ্গদের বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে যাওয়াটা বাঞ্ছনীয়।

২০০৮ এবং ২০১২ সালের নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের নিরঙ্কুশ সমর্থন ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামার দিকে গেলেও এবার হিলারি সে সমর্থন খুব একটা পাচ্ছেন না। তবে জরিপ বলছে, হিস্পানিকদের মধ্যে হিলারির সমর্থন কিছুটা বেড়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451