বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুরে এশিয়ান টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আহত পরিবারের ৩ সদস্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ২১৩ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর পৌর শহরে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু ও তার পরিবারের ৩ সদস্য দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় পৌর শহরের নূরুল ইসলাম খান কমপ্লেক্সের সামনে সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িত স্থানীয় জাহিদুল কবির ও তার সহযোগী রুমেলকে আটক করেছে পুলিশ।আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, তার বড় ভাই মিলন মিয়া স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলে করে বাড়ি থেকে বের হন। এ সময় তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে মিলন ,তার স্ত্রী ফাতেমা ও ছেলে তাছিম আহত হন। খবর পেয়ে বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে আসা মাত্রই সাংবাদিক বাবুর ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা।সাংবাদিক পরিবারের ওপর হামলায় জড়িত থাকায় উজিলাব গ্রামের নেয়াব আলীর ছেলে জাহিদুল ও কেওয়া পূর্বখ- গ্রামের আবদুল বাতেনের ছেলে রুমেলকে আটক করে পুলিশ।

শ্রীপুর থানার ওসি ( তদন্ত ) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন , এ ঘটনায় হোসাইন আলী বাবু বাদী হয়ে সন্ধ্যার পর শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451