বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ২০৮ বার পড়া হয়েছে
বাংলার প্রতিদিনঃ

বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। অন্যদিকে অনুমতি ছাড়া রাস্তায় সমাবেশ না করতে বিএনপিকে চিঠি দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।সোমবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিজভী বলেন, এখানে কোনো দ্বিধা নেই, সংকট নেই, আমরা সমাবেশ করব। পুলিশ যদি মনে করে মঙ্গলবার ৮ নভেম্বর না দিয়ে পরের দিন দেবে, দিক, আমরা প্রস্তুত।  তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ভাবমূর্তি রক্ষার জন্য বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনুমতি দেবে, এ জন্য অপেক্ষা করছি।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আনোয়ার হোসেইন, অ্যালবার্ট পি কস্তা, সাইফুল ইসলাম পটু, আমিনুল ইসলাম প্রমুখ।

এদিকে নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি-না জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন  বলেন, আইন-শৃঙ্খলা অবস্থার সার্বিক পরিস্থিতি জানিয়ে ডিএমপি কমিশনার কার্যালয়ে ইতিমধ্যে মতামত পাঠানো হয়েছে। তবে সমাবেশের অনুমতি দেওয়া-না দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451