শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বরগুনায় নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ২০২ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি : নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ছয় ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত গভীর সমুদ্রে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় ট্রলার ৬টি নিখোঁজ হয়। নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি নূর ভানু, এফবি তামান্না, এফবি আবদুল্লাহ, এফবি মেহেরিন, এফবি নুমানা ও এফবি মায়ের দোয়া। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার বিভিন্ন এলাকায়। তিনি আরো জানান, ট্রলারগুলো নিখোঁজের খবর তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের পশ্চিম জোনকে জানানো হয়েছে। তারা ফোর্স নিয়ে ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451