শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

হিন্দু ভোটারদের ক্ষেপানো হচ্ছে আমার বিরুদ্ধে,প্রাণিসম্পদমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ২১২ বার পড়া হয়েছে

ঢাকা: হিন্দুদের বাড়িতে আগুন ও হামলার ঘটনা ঘটিয়ে একটি মহল তার বিরুদ্ধে হিন্দু ভোটারদের ক্ষেপিয়ে তুলছে বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। রোববার নিজ নির্বাচনী এলাকা নাসিরনগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্ত্রী ছায়েদুল হক বলেন, ‘ফেসবুকে একটি অনাকাংখিত ছবি প্রকাশের মাধ্যমে মুসলিমদের উস্কানী দেয়ার চেষ্টা হলেও সারাদেশের মুসলিমরা সেই ষড়যন্ত্রে পা দেয়নি। অথচ একমাত্র আমার নির্বাচনী এলাকা নাসিরনগরেই একই অজুহাতে হিন্দু ভাই-বোনদের মন্দির, বাড়িঘরে সুপরিকল্পিত হামলা করা হলো কেন? এটাই একটা জ্বলন্ত প্রশ্ন এবং বিরাট রহস্য!’ তিনি বলেন, ‘শুধু আগুন জ্বালানোর চেষ্টা নয়, একটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এক উড়োখবরের ভিত্তিতে আমার বিরুদ্ধে হিন্দু ভোটারদেরও ক্ষেপিয়ে তোলার চেষ্টার করা হচ্ছে।’ ছায়েদুল হক দাবি করেন, ‘কিছুদিন আগেও আমার সুনাম ক্ষুন্ন করতে একটি মহল আমার বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালিয়ে ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতার গ্লাণি ঢাকতেই আজ আমার নির্বাচনী এলাকায়ই শুধু কথিত সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।’ তিনি বলেন, একটি শিশুও বিশ্বাস করবে না যে, আমি আমার নিজ নির্বাচনী এলাকার অস্থিতিশীল পরিস্থিতি সামাল দেয়ার পরিবর্তে হিন্দুদের গালিগালাজ করে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানী দেবো। এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক, যা আমার শত্রুরাই ছড়াচ্ছে। হিন্দু ভাই-বোনদের হেফাজতে যথাযথ ভূমিকা পালনের বদলে নিজেদের মধ্যে একটি মিথ্যা খবরের ভিত্তিতে কাদা ছুড়াছুড়ি করা মানেই ক্ষতিগ্রস্থদের আরও হুমকির মধ্যে ফেলে দেয়া। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারাও একই ফাঁদে পা দিয়েছেন। প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আমি অত্যন্ত দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই যে, আমার জীবন থাকতেও আমি হিন্দু ভাই-বোনদের ক্ষতি করার মাধ্যমে আমার সুনামহানির ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবো না। যারা তাদের ক্ষতি করেছে, যারা পরিকল্পিতভাবে ট্রাকে করে মন্দির ভাংতে ও বাড়িঘর জ্বালাতে এসেছিল, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয়া হবে। এসময় তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে হামলাকারীদের মুখোশ উন্মোচন করে প্রশাসনকে সাহায্য করুন এবং এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না যাতে হিন্দু ভাই-বোনদের মনে ভীতির সঞ্চার হয়। মন্ত্রী প্রশাসনসহ পরিস্থিতি সামাল দিয়েছেন বলে দাবি করেন। ওসির বিরুদ্ধে আনা পক্ষপাতিত্বের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451