শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান,নাসিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ২৫১ বার পড়া হয়েছে

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ১৪ দল। সেখানে হামলা রোধে প্রশাসনের যাঁরা ব্যর্থ হয়েছেন, তাঁদের দ্রুত সরিয়ে দেওয়ার দাবিও জানায় তারা। আজ রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সভা শেষে এ কথা জানান ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি দল নাসিরনগরে যাবে। সেখানে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবে। প্রশাসনের সঙ্গেও বলবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেটা বলেছেন, সেটা অনুমান করে বলেছেন। প্রমাণ সাপেক্ষে ও বাস্তবতা মেনে আমাদের কাজ করতে হয়।’ স্বাধীনতাবিরোধী চক্র নাসিরনগরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই, তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমন করেছে। ১৪ দলের ওই সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451