শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী ২৩ নভেম্বর সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

ঢাকা: আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন জালালাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। এদিকে, কেন্দ্রে স্থান পাওয়া সিলেটের নেতাদের সম্মানে সিলেট আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভা বাতিল করা হয়েছে। আগামী ৯ নভেম্বর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা ছিল। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর সিলেট আসছেন। তাই ওইদিন আমরা জনসভার আয়োজন করেছি। সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। এজন্য ৯ নভেম্বরের সংবর্ধনাসভা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451