শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল-চিটাগাংয়ের ম্যাচও শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক-

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু বেরসিক বৃষ্টি হতে দেয়নি দুটো ম্যাচের একটিও। শনিবার তাই বিপিএলের চতুর্থ আসরের ম্যাচ দেখার জন্য মুখিয়ে ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা।

কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া শনিবারের প্রথম ম্যাচটাও হতে দিলো না। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে বরিশাল বুলস-চিটাগং ভাইকিংসের ম্যাচটিও। বল তো দূরে থাক, টসও করতে পারেনি দুই দল। শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে।

দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা সোয়া ৭টায় মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিম্নচাপের কারণে দ্বিতীয় ম্যাচটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

আজকের প্রথম ম্যাচসহ বিপিএলের চতুর্থ আসরের টানা তিনটি ম্যাচ পরিত্যক্ত হলো। গতকাল উদ্বোধনী ম্যাচটিতে শুধু টস হয়েছিল। কিন্তু সে পর্যন্তই। গত দুই দিনে একটা বলও মাঠে গড়ায়নি।

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই সারাদেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ (শনিবার) সকালে বৃষ্টি না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে তো ৪ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451