বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ২২৬ বার পড়া হয়েছে

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঠালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলেসহ চার লেগুনা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার মিকশিমিল এলাকার সাথী বেগম (২৫) ও তার ছেলে টুটুল (৮), কেশবপুরের গৌরীঘোনা এলাকার আয়শা বেগম (৫০) ও অজ্ঞাতপরিচয় একজন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল পাল জানান, ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনার পর চারজনকে এখানের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে অজ্ঞাতনামা একজন পুরুষকে (৩০) মৃত অবস্থায় পাওয়া যায়। আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চুকনগর হাইওয়ে পুলিশের এসআই শাহাবুর রহমান জানান, কাঠালতলা এলাকায় ট্রাকের সঙ্গে মাহেন্দ্র নামে লেগুনার ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৪-৬৫৬৬) পাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে দ্রুতগতিতে কাঠালতলা এলাকায় পৌঁছে। এ সময় ট্রাকটি হঠাৎ গতিরোধ করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই ঘুরে যায়। এ অবস্থায় একটি লেগুনার ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। লেগুনাটি চুকনগর থেকে ডুমুরিয়া যাচ্ছিল। এ সময় ডুমুরিয়াগামী একটি ভ্যানেও আঘাত লাগে।

ডুমুরিয়া থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কটিতে অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাহেন্দ্রটি পুলিশ হেফাজতে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451