শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

গুলশান হামলায় অস্ত্র সরবরাহকারীদের গ্রেফতার করেছে ডিএমপি’র সিটি ইউনিট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২১৮ বার পড়া হয়েছে

গুলশান হামলায় অস্ত্র সরবরাহকারী চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার রাত ৯টায় দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- মোঃ আবু তাহের (৩৭) , মিজানুর রহমান (৩৪), মোঃ সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম @ ডাঃ তৌফিক (৩২)। এ সময় তাদের হেফাজত থেকে হ্যান্ডমেড গ্রেনেড তৈরীর মূল উপকরণ ৭৮৭টি ডেটোনেটর ও একটি ৯ এমএম বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা সকলেই জেএমবি’র সক্রিয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ  জেলার শিবগঞ্জ থানার ভারতীয় সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সাথে জড়িত। সাম্প্রতিক সময়ে নব্য জেএমবি’র দেশব্যাপী হত্যাকান্ডে ব্যবহৃত গ্রেনেড তৈরীর মূল উপকরণ ডেটোনেটর, জেল ও অস্ত্র গ্রেফতারকৃতরা ভারতীয় সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসত। এই বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান চাঁপাইনবাবগঞ্জ এলাকার জেএমবি’র বর্তমান দায়িত্বশীল মিজানুর রহমান @ বড় মিজান ও মিজানুর রহমান @ ছোট মিজান @ তারা।
ধারণা করা হচ্ছে ঢাকায় নতুন করে কোন নাশকতা সৃষ্টির লক্ষ্যে গ্রেফতারকৃতরা জেএমবি’র বর্তমান  নের্তৃত্বের নির্দেশ ও পরামর্শ মোতাবেক এই ডেটোনেটর ও অস্ত্র নিয়ে ঢাকায় আসে।
গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরীর কাঁচামাল ও হ্যান্ডগান (পিস্তল) সহ অন্যান্য অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হতে গ্রেফতারকৃতদের মাধ্যমে সংগ্রহ করে ছোট মিজান @ তারা গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451