মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নাসিরনগরে হামলা পূর্বপরিকল্পিত: রিয়াজুল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২৫২ বার পড়া হয়েছে

রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।রাজধানী মগবাজারে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।কাজী রিয়াজুল হক বলেন, নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাংচুর পূর্বপরিকল্পিত। স্থানীয় প্রশাসন ও পুলিশের ব্যর্থতা এবং অদক্ষতার কারণে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।তিনি বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তারা এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।কমিশনের চেয়ারম্যান বলেন, হামলাকারীরা পূর্বপরিকল্পনা মতো এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।এরআগে বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল নাসিরনগর পরিদর্শন করে এবং হামলার শিকার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে।প্রসঙ্গত, ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451