শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘যুক্তরাষ্ট্র ও বিশ্বের ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে: ওবামা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

 

আন্তরজাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে ভোট দেয়ার জন্য সব জাতিগোষ্ঠীর ডেমোক্রেট দলীয় কর্মী-সমর্থকের প্রতি আহ্বান জানিয়েছেন।নর্থ ক্যারোলাইনায় স্থানীয় সময় বুধবার এক সমাবেশে দেয়া ভাষণে ওবামা এ আহ্বান জানান। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বিশ্বের ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে।’ খবর এএফপির

তিনি আরও বলেন, ‘আপনার কাঁধেই এখন রাষ্ট্রের ভাগ্য।’

ওবামা বলেন, ‘পৃথিবীর ভাগ্য টল-টলায়মান। আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার বিষয়টিকে নর্থ ক্যারোলাইনাকেই ঠিক করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, ‘হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমাদের কষ্টার্জিত নাগরিক অধিকারের প্রতি হুমকি।’

ওবামা তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি এই নির্বাচনে নেই। কিন্তু আমি আপনাদের বলছি, ভোট প্রদানের ক্ষেত্রে সৎ থাকুন। ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিচার করুন। আপনাদের এই ভোটের ওপরেই আমাদের অগ্রগতি ও গণতন্ত্রের ভাগ্য নির্ভর করছে।’

এদিকে, ট্রাম্প বলেছেন, ওবামার উচিত হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করা ও রাষ্ট্র পরিচালনার দিকে নজর দেয়া।

ফ্লোরিডায় এক সমাবেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘কথা হচ্ছে, কেউই ওবামার আরও চার বছরের শাসন দেখতে চায় না।’

তিনি আরও বলেন, হিলারি সাম্প্রতিক দিনগুলোতে ‘বিচলিত’ হয়ে পড়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451