শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে : লকেট চ্যাটার্জি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গে অভিনেত্রী ও ক্ষমতাসীন বিজেপির নেত্রী লকেট চ্যাটার্জি। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। এটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। প্রতিদিনই বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো।’

আজ মঙ্গলবার ভাইফোঁটা উপলক্ষে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের ফোঁটা দিতে যান লকেট। সেখানেই এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এদিকে লকেটের এই মন্তব্যের ফলে খোদ বিজেপি শিবিরে শুরু হয়েছে অস্বস্তি। কেননা কিছুদিন আগেই বিজেপির সংসদ সদস্য অভিনেত্রী রুপা গাঙ্গুলী বাংলাদেশ ঘুরে এসে জানান, সেখানে হিন্দুরা ভালো আছে। অবশ্য রুপার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, পশ্চিমবঙ্গে আন্দোলনের জের ধরেই বাংলাদেশ সরকার সে দেশে হিন্দুদের সুরক্ষা দিতে বাধ্য হয়েছেন।

মাত্র কয়েকদিনের ব্যবধানে বিজেপির দুই নেত্রীর পুরোপুরি উল্টো মন্তব্যের কারণে বিজেপিতে এই অস্বস্তি তৈরি হয়েছে।

অবশ্য আজ লকেট চ্যাটার্জি শুধু বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়েই মন্তব্য করেননি। নিজের রাজ্য পশ্চিমবঙ্গকে নিয়েও কথা বলেছেন তিনি। লকেট বলেন, হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় পশ্চিমবঙ্গও কম যায় না। দুর্গাপূজার সময় উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি এলাকার একটি সাম্প্রদায়িক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একটা থিম করা হয়েছিল। কিন্তু প্রশাসন গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে পোস্টার তুলে দিতে বাধ্য করেছিল।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ভাইফোঁটা দেওয়ার বিষয়ে লকেট বলেন, যারা ঘর ছেড়ে, বোনদের ছেড়ে দিনের পর দিন সীমান্তে থেকে দেশরক্ষার কাজ করে চলেছেন, ভাইফোঁটার দিনে তাঁদের কপালে ফোঁটা দিয়ে বোনদের অভাব মেটাতে এসেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451