মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দীপন হত্যা: এক বছরেও ধরা পড়েনি মূল পরিকল্পনাকারী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

জাগৃতি প্রকাশনীর মালিক, ফয়সল আরেফিন দীপন হত্যার এক বছরেও, এই মামলায় চার্জশিট না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন, তার সহকর্মীরা। আর তার স্ত্রী বলছেন, এখনও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দীপন হত্যার এক বছর পূর্তিতে, রাজধানীর শাহবাগে মানবন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিকে পুলিশ বলছে, দীপন হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লেখক প্রকাশকদের প্রিয় আড্ডাস্থল শাহবাগের আজিজ সুপার মার্কেট। এখানেই নিজের পসরা সাজিয়ে জাগৃতি নামের একটি প্রকাশনা সংস্থা চালাতেন ফয়সাল আরেফিন দীপন। গত বছরের ৩১ অক্টোবর নিজ প্রতিষ্ঠানের ভেতরেই নৃশংসভাবে দীপনকে খুন করে জঙ্গীরা।

দীপনের হত্যার বিচারে মানববন্ধন সহকর্মীদের। দাবি, দ্রুত ধরা পড়ুক মূল পরিকল্পনাকারী, বিচারের আসুক হত্যাকারীরা।

মানবনবন্ধনে দীপনের স্ত্রী ডা. রাজিয়া বলেন, তাদের নিরাপত্তাহীনতা দূর করার ব্যবস্থাও করেনি সরকার।

দীপন হত্যায় ২০ জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছিলো পুলিশ। সেখান থেকে এ বছরের ৫মে ছয়জনের ছবিসহ পরিচয় প্রকাশ করা হয়। যার মধ্যে গ্রেফতার হয় সবুর ও সিফাত নামের দু’জন। আর ১৮ জুন রাতে রাজধানীল খিলগাওয়ে ডিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় দীপন হত্যায় সরাসরি অংশ নেয়া শরিফুল ওরফে মুকুল রানা। কিন্তু এখনো ধরা পড়েনি ঘটনার মূল পরিকল্পনাকারী সাবেক শিবির নেতা সেলিম।

পুলিশের দাবি, দু’জন আসামির জবানবন্দিতে পুরো ঘটনায় উদঘাটন হয়েছে। এখন শুধু আসামি গ্রেফতার করলেই দীপন হত্যা মামলার চার্জশীট জমা দেবেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451