শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বায়ু দূষণে বাংলাদেশে বছরে প্রায় সাড়ে ৮ হাজার শিশুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ২১০ বার পড়া হয়েছে

বায়ু দূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, বাংলাদেশে বছরে প্রায় সাড়ে ৮ হাজার শিশুর মৃত্যু হয়। ক্লিয়ার দ্য এয়ার ফর চিলড্রেন শিরোনামে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য; যেখানে বলা হয়েছে, বায়ু দূষণে বিশ্বে বছরে প্রায় ৬ লাখ শিশুর মৃত্যু হয়।

বায়ু দূষণে শিশুমৃত্যুর এই সংখ্যা ম্যালেরিয়া এবং এইডসে আক্রান্ত হয়ে মৃত্যু হারের চেয়েও বেশি। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, রান্নায় কাঠ, লাকড়ি, গোবরের ঘুঁটি জ্বালানি হিসেবে ব্যবহারের কারণেই বাড়ির ভেতরের বায়ু দূষিত হয়; যাতে সরাসরি আক্রান্ত হয় শিশুরা।

আগামী ৭ ও ৮ নভেম্বর, মরক্কোতে হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন, কপ- টোয়েন্টি টুকে সামনে রেখে এই প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451