শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবশেষে ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেন অস্ত্রধারী সেই ২ নেতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ও হামলাকারী দুই ছাত্রলীগ নেতাকে অবশেষে বহিষ্কার করেছে ছাত্রলীগ। সোমবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে। সংশ্লিষ্টদের দাবি, এসব অস্ত্র অবৈধ। তাদের নামে অস্ত্রের কোনো লাইসেন্স নেই।

এ নিয়ে গণমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তবে পুলিশ এখন পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারেনি। তাদের প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451