সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইউপি সদস্যের বিরুদ্ধে গরু ছিনতাইয়ের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম (৩০) এর বিরুদ্ধে গরু ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের গরু ব্যবসায়ী মফিজুল বাদী হয়ে সাপাহার থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর দিনাজপুর জেলার ফাসিলাডাঙ্গা হাট থেকে একটি লাল রংয়ের আড়িয়া গরু ৪৮ হাজার টাকা মূল্যে ক্রয় করে ওই হাট হতে নিজ বাড়ির আনে। গত ২৪ অক্টোবর ভোরে জয়পুরহাট জেলার পাঁচবিবি হাটে গরুটি বিক্রি করার উদ্দেশ্যে রওনা হবার পথে করমুডাঙ্গা সাওতাল পাড়া ব্রীজের নিকট পৌছিলে হঠাৎ অতর্কিত ভাবে ইউপি সদস্য শফিকুল ইসলাম, তাঁর সহযোগী একই গ্রামের বাদল (২৬), আ: হাকিম (৫০), আবুল কালাম (৩৫) দলবল নিয়ে রাখাল রায়হানের হাতে থাকা গরুটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।

তখন তারা চিৎকার করতে থাকলে চকিদার ইলিয়াছ (৪৫) সহ বেশ কয়েকজন এগিয়ে আসলে ইউপি সদস্য সহ তার দলবলসহ গরুটি নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিষী বৈঠক করিলে বিবাদীগণ গরুটি ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করে বিভিন্ন তালবাহানা করে ও গরু ব্যবসায়ী মফিজুল কে ভয় ভিতি দেখায়। এ বিষয়ে পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিঞা জানান, বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়েছি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, সুষ্টু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ইউপি সদস্য তাঁর বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451