সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলছড়ি উপজেলায় ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রলি খাদে পড়ে এক স্কুলছাত্র নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রলি খাদে পড়ে মুন্না মিয়া (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না মিয়া ওই গ্রামের নওশা আলমের ছেলে। সে স্থানীয় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে ঘোলদহ থেকে বালু বোঝাই একটি ট্রলি (পাওয়ার টিলার) সৈয়দপুরে আসছিল। এসময় শিশুটি দৌড়ে ট্রলির ওপরে ওঠে। পরে ট্রলিটি সৈয়দপুর এলাকার ব্রিজের ওপরে উঠলে ব্রিজটি ভেঙে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ট্রলি ও ব্রিজের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক  জানান, ট্রলিটি উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451