বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোট জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন ট্রাম্পের এক নারী সমর্থক।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ভোট জালিয়াতি হবে এমন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অথচ তাঁরই সমর্থক ভোট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে আগাম ভোটে জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের এক নারী সমর্থক। ২০১৬ সালের মার্কিন নির্বাচনের এটিই প্রথম জালিয়াতির ঘটনা।

জালিয়াতিতে অভিযুক্ত টেরি রোট (৫৫)রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে দুবার ভোট দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার আইওয়ার রাজধানী দেস মইনেসের দুটি পৃথক ভোটকেন্দ্রে তিনি এই প্রচেষ্টা চালান। ওই দিন টেরি রোট প্রথম ভোট দেন পল্ক কাউন্টির নির্বাচনী কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তিনি কাউন্টির অপর একটি ভোটকেন্দ্রে যান এবং আবার ট্রাম্পকে ভোট দেন।

মার্কিন সংবাদমাধ্যম এনওয়াইডেইলিনিউজ জানিয়েছে, টেরি রোটে ‘ক্লাস ডি’ মাত্রার অপরাধে অভিযুক্ত হয়েছেন। এই অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পল্ক কাউন্টির রেকর্ড সূত্রে জানা গেছে, টেরি রোটেকে প্রথমে সেখানকার কারাগারে নেওয়া হয়। পরে পাঁচ হাজার মার্কিন ডলারে জামিনে মুক্তি দেওয়া হয়।

টেরি রোটের জালিয়াতির অভিযোগ এমন সময়ে এলো, যখন নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দাবিতে তিনি শুধু জয়ী হলেই ফল মেনে নেবেন বলে জানিয়েছেন।

এমন পরিপ্রেক্ষিতে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451