বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান মেরুদণ্ডহীন ইসি দিয়ে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

বর্তমান মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন (ইসি) দিয়ে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপি নেতা এ কথা বলেন।

বিএনপি নেতা আরো বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোট ছাড়া যে পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে তা সংবিধান পরিপন্থী।

মির্জা ফখরুল অভিযোগ করেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এর আগের সব স্থানীয় সরকার নির্বাচন সরকার নিজেদের পক্ষে নিয়ে গেছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু হবে না বলে তিনি মনে করেন। তবে এ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দলীয় ফোরামে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মির্জা ফখরুলের মতে, সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। গত তিন মাসে ১৫১ জনকে বিনা বিচারে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে স্ববিরোধিতা কাজ করছে।

বিএনপি নেতা বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন যে পদ্ধতিতে হতে যাচ্ছে, যেটা ঘোষণা করা হয়েছে তা সংবিধানের যে মৌলিক বিষয়টি রয়েছে তার পরিপন্থী। এই নির্বাচন ব্যবস্থাই, সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থাই এখন আর কাজ হচ্ছে না। এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বর্তমান যে নির্বাচন কমিশন তার অধীনে কখনোই কোনো নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়নি। আর ভবিষ্যতে একটি নির্বাচন তারা করার সুযোগ পাবেন না, সেটাও হবে না।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451