বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের প্রয়োজনে বিএনপির সঙ্গে সংলাপ হবে, তবে এখনই নয় -সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

দেশের প্রয়োজনে বিএনপির সঙ্গে সংলাপ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, তবে এখনই নয়।

আজ রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। আমি বিএনপিকে তাচ্ছিল্য করছি না। কিন্তু বিএনপি আন্দোলনেও ব্যর্থ হচ্ছে, নির্বাচনেও ব্যর্থ হচ্ছে। মূলত তাদের ভয় গ্রাস করেছে। তারা ভয়কে জয় করতে পারছে না। কেন তারা এই ভয়কে জয় করতে পারছে না, সেটিই আমার প্রশ্ন।’

মন্ত্রী বলেন, যখন প্রয়োজন মনে করা হবে, বিএনপির সঙ্গে তখনই সংলাপের আয়োজন হবে।

এর আগে সরকারের পক্ষ থেকে নেওয়া সংলাপের উদ্যোগের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপির অনীহার কারণে সংলাপ হয়নি। গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলেন। কিন্তু তিনি ওই আহ্বানে সাড়া না দিয়ে বরং দুর্ব্যবহার করেছেন। আরেকবার আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে গিয়ে ফিরে এসেছেন। বিএনপির এই আচরণগুলো সংলাপের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন কাদের।

আওয়ামী লীগ নেতা আরো বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। ওই নির্বাচনে অবশ্যই বিএনপি অংশ নেবে। এর আগের মতো বিএনপি আর ভুল করবে না বলে মনে করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কেননা ক্ষমতায় যাওয়ার খায়েশ তাদেরও আছে। এ কারণেই তিনি মনে করেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।

বিএসআরএফ সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় ওবায়দুল কাদের বিভিন্ন ইস্যুতে করা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451