শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নির্বাচন নিয়ে সকাল-বিকেল সংলাপের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বিএনপির সংলাপ দাবি প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে সকাল-বিকেল সংলাপের প্রয়োজন নেই। কারণ এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো সংকট নেই। নির্বাচন বা গণতন্ত্র কোনোটিই সমস্যা নয়, সমস্যা হলো জঙ্গিবাদ ও এদের সঙ্গী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করবেন কি না- এ নিয়ে।

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরে মহিলা কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের টুপি মাথায় নিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। জঙ্গি-সন্ত্রাস ও হেফাজত ইসলামের তাণ্ডবকে সমর্থন করেছেন। জঙ্গি সন্ত্রাসীদের রক্ষা করতে বিবৃতি দিয়েছেন। এভাবেই বারবার উনি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক, সঙ্গী এবং প্রধান রক্ষক হিসেবে প্রমাণ দিয়েছেন। ফলে গণতন্ত্রের টুপি পরলেও খালেদা জিয়া আর জঙ্গিরা আলাদা নয়।

তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি জঙ্গি উৎপাদন ও জঙ্গি সন্ত্রাসী আবর্জনার কেয়ারটেকার। জঙ্গির সঙ্গী হয়ে খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের কথা বলবেন আর আমরা শুনব সেটা হয় না। গণতান্ত্রিক মানুষের সঙ্গে সংলাপ হতে পারে তবে বিএনপি ও খালেদা খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না। সবশেষে তিনি রাজনীতিতে স্থিতিশীলতা আনতে জনগণকে খালেদা জিয়াকে বর্জন করার আহ্বান জানান।

পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451