রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁয়ে সম্পত্তির জেরে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে আহত করার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

 

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জমি নিয়ে বিরোধে

ঠাকুরগাঁও শহরের প্রধানপাড়া এলাকায় ৮ মাসের অন্তঃসত্ত্বা

কুরাইসা আক্তার (২০) নামে এক গৃহবধুকে মারপিটের অভিযোগ

পাওয়া গেছে।

আহত গৃহবধু কুরাইসা আক্তার ঠাকুরগাঁও শহরের প্রধানপাড়া

এলাকার ইয়াসিন আলীর স্ত্রী। সে হাসপাতালে চিকিৎসা

নিচ্ছেন।

গৃহবধুর স্বামী ইয়াসিন আলী বলেন, বেশ কিছুদিন শহরের

প্রধানপাড়া এলাকার রহিমা বেগম আমাদের বসত ভিটার ৫ শতক

জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার

বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে রহিমা

বেগম সহ তাঁর তিন ছেলে রহিম, রহমান ও আল আমিন বাড়িতে

ঢুকে এবং বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। এসময় আমার স্ত্রী

কুরাইসা আক্তার প্রতিবাদ করলে তাকে কিলঘুষি, লাথি মারার পর

বেধরক লাঠিপেটা করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় গৃহবধুকে

উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ বিষয়ে

গৃহবধুর শ্বাশুরী আনোয়ারা বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে

একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং

আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451