সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিমলায় জামায়াতের আমির ও এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর ডিমলায় বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামী ও ডিমলা সদর ইউনিয়ন জামায়েতের আমীরকে গ্রেফতার করেছে। পুলিশ নাশকতা চেষ্টার অভিযোগে জামায়াতের আমির ও বাবুরহাট গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র আব্বাস আলী (৫০) কে গ্রেফতার করেন।
> ডিমলা থানার ইন্সপেক্টর এম আর সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী জহুরুল ইসলাম (৩০) কে গ্রেফতার করে। সে ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট গ্রামের মৃত নছর উদ্দিনের পুত্র।
তিনি জানান, নীলফামারী আদালতের এসসি-৪৭/১৫ মামলায় আদালত চলতি বছরের ২৭ জুলাই জহুরুলকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। মামলার রায়ের পর জহুরুল ইসলাম আত্মগোপন করেন। বুধবার রাতে সরদারহাট তেল্লাই দোলার মাছের ঘের থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
অপরদিকে ডিমলার সদর ইউনিয়নের জামায়াতের আমির আব্বাস আলীকে বাবুরহাটের সদরের বাড়ী থেকে গ্রেফতার করেন ডিমলা থানার সিনিয়র সাবইন্সপেক্টর জাহাঙ্গীর ।তিনি জানান,আটককৃত আব্বাসের বিরুদ্ধে পুর্বের একটি নাশকতা মামলা রয়েছেন এবং নতুন করে তিনি আবারও নাশকতা করবার পরিকল্পনা করছিলেন মর্মে গ্রেফতার করা হয়েছে।তাই নাশকতার চেষ্টা মামলায় আজ বৃহস্পতিবার  ১৫১ ধারায় জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডিমলার থানার সেকেন্ড অফিসার শাহাবুদ্দিন ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451