বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিভ্রান্তিমূলক’ স্ট্যাটাস দেওয়ায় সুশান্ত পালের বিরুদ্ধে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও এর শিক্ষার্থীদের নিয়ে ‘বিভ্রান্তিমূলক’ স্ট্যাটাস দেওয়ার কারণে চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার সুশান্ত পালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (নম্বর ৩৪) করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সুশান্ত পালের বিরুদ্ধে মামলাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোতাক্কাবীর খান প্রভাস।

মামলার বাদী প্রভাস বলেন, গত মঙ্গলবার সুশান্ত পাল তাঁর ফেসবুক প্রোফাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আবাসিক হল ও ছাত্রীদের নিয়ে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এরপর বিভিন্নভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। স্ট্যাটাসটির বিরুদ্ধে মানববন্ধনও করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনলাইনেও সমালোচনার মুখে পড়েন সুশান্ত পাল। পরে নিজের স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেন তিনি। তারপরেও সুশান্ত পালের যথাযথ শাস্তির জন্য আজ মামলা করেছেন বলে জানান প্রভাস।

৩০তম বিসিএসে প্রথম স্থান অধিকার করে কাস্টমস ক্যাডারে যোগ দেন সুশান্ত পাল। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন এই কাস্টমস কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451