শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাইমুড়ীতে পিকআপ চাপায় নিহত-১,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৪২০ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাপ রিপোটার নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার

বজরা ইউনিয়নে মালবাহী পিকআপভ্যান চাপায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে আব্দুল

গফুর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গাড়ীটিতে

আগুন ধরিয়ে দিয়ে ওই সড়কটি অবরোধ করেছে। সোমবার বগাদিয়া গ্রামের উত্তর পোল

এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল গফুর ওই গ্রামের বেলার বাড়ীর মৃত লাল মিয়ার

ছেলে। তিনি বজরা সরকারি হাসপাতালে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়

সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে পায়ে হেটে

সোনাইমুড়ী-বেগমগঞ্জ সড়কের দিকে আসেন আব্দুল গফুর। এসময় তিনি বগাদিয়া উত্তর

পোল এলাকায় পৌঁছলে সোনাইমুড়ী থেকে চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি

মালবাহী পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আব্দুল গফুরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন

হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওই গাড়ীতে

আগুন ধরিয়ে দেয় এবং সোনাইমুড়ী-বেগমগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, উত্তেজিত জনতা গাড়ীটিতে আগুন দিয়ে জ্বালিয়ে

দিয়েছে। ঘটনার পর পর গাড়ীর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451