রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের মামলায় সেই বখাটে লিটু সহ আটক-৩ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৬০ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পুজা (১৬) নামে এক

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে এক বখাটে তরুণ লিটু (১৮)।

সোমবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাসার ছাদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বিপুল মজুমদার সোমবার রাতে ৫ জনকে আসামি

করে মামলা করে। পরে পুলিশ গতরাত ১ টার পরে উপশহরপাড়ার নিজবাসা থেকে

লিটুর দুলাভাই বাবুর ভগ্নিপতি, রুহুল ও তার স্ত্রী রুপাকে গেফতার করে বলে

প্রতিবেশিরা সাংবাদিককে জানিয়েছেন। পরে মঙ্গল বার দুপুরে শহরের

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লিটুকে আটক করে পুলিশ।

আহত পুজা ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে। পুজা

শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার সময়

পূজা ছাদে বসে ছিল। এ সময় লিটু নামের এক বখাটে বাড়ির পেছনের

গাছ বেয়ে উপরে উঠে তাকে ছুরকাঘাত করে।

আহহ পুজার চিৎকারে পরিবারের সদস্য দৌড়ে এলে লিটু পালিয়ে যায়। পরে

তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূজার ভাই রিপন মজুমদার জানায়, গত একবছর হলো এলাকার বখাটে তরুণ

লিটু তাকে উত্ত্যাক্ত করে আসছিল। সম্প্রতি পূজার একটি বিয়ের কথা

চলছে। এরই মধ্যে লিটু ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে জখম করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান,

বখাটে লিটুসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে, উপশহর পাড়ার জয়নাল আবেদিন সাংবাদিককে বলেন,পুজা ও

লিটুকে নিয়ে কিছুদিন পুর্বে একটি ঘটনায় পাড়ার প্রভাবশালীরা পাঁচ

হাজার টাকা জরিমানা করে।

এ ব্যাপারে পুজার বাবা বিপুল সজুমদার সাংবাদিককে বলেন, আমার মেয়ের

গলার চেন ছিনতায় করতে এসে বখাটে লিটু-পুজাকে ছুরিকাঘাত করে

পালিয়ে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451