শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ফেরি আটকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৮০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ: পদ্মা নদীতে নাব্যতা সংকট দেখা দেওয়ায় মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে কাওরাকান্দি রুটে চলাচলকারী একটি ফেরি চরে আটকা পড়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ফেরি শাহ আলী লৌহজংয়ের কাছাকাছি আটকা পড়ে।

এদিকে, নদীতে পানি কম থাকায় এ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নিয়মিত ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ১০টি চলাচল করছে। এতে করে পারের অপেক্ষায় উভয় ঘাটে যানজট তৈরি হচ্ছে।

বিআইডব্লিওটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান  নাব্যতা সংকট চরম আকার ধারণ করায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কোনো ফেরি ফুল লোড নিয়ে চলতে পারছে না।

তিনি জানান, রুটের ড্রেজিংয়ের জন্যও ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আটকে থাকা ফেরিটি জোয়ার এলে ছেড়ে যাবে।

এদিকে, ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। বর্তমানে মালবাহী ট্রাকসহ অন্তত কয়েকশ গাড়ি শিমুলিয়া ঘ‍াটে আটক‍া পড়ে আছে বলে জানিয়েছে ঘাট সূত্র।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451