শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দপুরে ১৮জন গ্রেফতারের মধ্যে ১৬ মাদকসেবীর জরিমানা ও ২জনকে কারাগারে প্রেরন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর সৈয়দপুরে বিভিন্নস্থানে সোমবার সারাদিন অভিযান চালিয়ে মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গাঁজা ও হিরোইনসহ মাদকসেবী ১৬ জন ও মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন রয়েছে। মাদকসেবীদের পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
শহরের বিভিন্নস্থানে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় গাঁজা, হিরোইন ও অন্যান্য মাদকসেবন এবং অপরাধে ১৬ জনকে আটক করে।আটককৃতরা হলোঃ- শহরের মুন্সিপাড়া কামালের ছেলে আরমান (৩৬), একই এলাকার মনতাজের ছেলে আকবর (২৫), পুরাতন বাবুপাড়ার মাসুদের ছেলে সুজন (২২), পুরাতন বাবুপাড়ার জাহাঙ্গীরের ছেলে আহাদ (২৫), ইসলামবাগ এলাকার আকবরের ছেলে সনু (২৭), নতুন বাবুপাড়ার ঈশানের ছেলে রাজু (২৪), নওগাঁর বদলগাছির জমিরের ছেলে জিল্লুর (২৮), পার্বতীপুরের সাবান আলীর ছেলে বাবর (৩২), উপজেলার বোতলাগাড়ীর ফয়মুদ্দিনের ছেলে সামাদ (৩০), ইসলামবাগের আকবর আলীর ছেলে মনু (২৫), অফিসার্স কলোনীর ইশা মামুদের ছেলে রাজু আহমেদ (২৮), পশ্চিম পাটোয়ারীপাড়ার ইলিয়াছের ছেলে লালবাবু (৩০), কামারপুকুরের আজিজুলের ছেলে মমিনুল (২৮)।
> আটককতৃদের বিকালে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রত্যেকের ১ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বেলপুকুর গ্রাম থেকে জসিম উদ্দিনের ছেলে ময়েজ উদ্দিন (৩০) ও একই এলাকার হরিয়াপাড়ার হাকিমের স্ত্রী মর্জিয়া (৩২) মামলায় পলাতক থাকায় আটক করে কারাগারে পাঠানো হয়।
সৈয়দপুর থানার  ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451