বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যাহ্ন বিরতি শেষে ফের শুরু হয়েছে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ২১৭ বার পড়া হয়েছে

ঢাকা: মধ্যাহ্ন বিরতি শেষে ফের শুরু হয়েছে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। সোয়া এক ঘণ্টার মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর দুইটা ৩৭ মিনিট থেকে চলছে দ্বিতীয় পর্বের রুদ্ধদ্বার এ অধিবেশন।

রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের এ কাউন্সিল অধিবেশন চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে।

সকাল ৯টা ৩৮ মিনিটে শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ অধিবেশনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন ইউনিটের ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর।

কাউন্সিলের শুরুতেই সূচনা বক্তব্য দেন শেখ হাসিনা। এরপর থেকে বক্তব্য দিয়েছেন বিভিন্ন সাংগঠনিক জেলার নেতারা। দুপুর সোয়া একটায় সোয়া এক ঘণ্টার মধ্যাহ্ন বিরতি দেন সভাপতি শেখ হাসিনা। মুলতবি অধিবেশনে বক্তব্য দিচ্ছেন বাকি জেলার নেতারা।

তাদের বক্তব্য শেষ হলে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

শনিবার (২২ অক্টোবর) দু’দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451