শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আরেকবার ক্ষমতায় যেতে হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ৪৩৫ বার পড়া হয়েছে

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আসতে হবে।  এ জন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের ২০তম সম্মেলনের দ্বিতীয় ও শেষদিনের অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা দেশের জনগণের কাছে তুলে ধরতে হবে। তাদের কাছে যেতে হবে। দুঃখের কথা শুনতে হবে, পাশে দাঁড়াতে হবে।

এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে ও জনগণের কাছে যেতে কাউন্সিলরদের প্রতি নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়। আর বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করে।

শেখ হাসিনা আরো বলেন, যারা দেশের মানুষকে পুড়িয়ে মারে, জঙ্গিদের মদদ দেয় তারা যেন আর কোনোদিনই ক্ষমতায় আসতে না পরে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অধিবেশনে দেশের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতারা বক্তব্য দেন। তাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবার কথা। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

কেমন কমিটি চাইছেন কাউন্সিলররা

আওয়ামী লীগের নতুন কমিটিতে কোনও মীরজাফরকে দেখতে চান না দলের কাউন্সিলররা। দলের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তারা সাফ জানিয়ে দিয়েছেন, ‘আপনার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আপনি নিশ্চয়ই যোগ্য ও উপযুক্ত নেতা নির্বাচন করবেন। তবে কোনও মীরজাফরকে আমরা দেখতে চাই না।’

একইসঙ্গে কাউন্সিলররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান বলেও দাবি করেছেন।

যোগ্য ও দক্ষ নেতৃত্ব বের করে আনার তাগিদ দিয়ে কাউন্সিরররা বলেন, এমন একটি কমিটি উপহার দিন যাতে আমাদের আস্থা বজায় থাকে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাউন্সিলররা বলেন, আপনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন আপনাকেই আওয়ামী লীগের নেতৃত্বে দেখতে চা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451