শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

জেএসসি ও জেডিসি পরীক্ষা ঠিক সময়েই হবে: শিক্ষামন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ২২১ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে জেএসসি ও জেডিসি পরীক্ষা এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী আরো বলেন, এবারও জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হবে এবং ৩০ দিনের মধ্যেই এর ফলাফল প্রকাশ করা হবে। আর এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাববদের অনিশ্চয়তার মধ্যে না থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় আনার সিদ্ধান্ত হওয়ায় এবার জেএসডি-জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হওয়ার কথা ছিল। কিন্তু ২০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে তারা না বলে দেয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই পরীক্ষার দায়িত্ব আমাদের নিতে বলেছে। যেহেতু তারা (গণশিক্ষা মন্ত্রণালয়) অপারগতা প্রকাশ করেছে, আমরা দায়িত্ব নিচ্ছি, এই পরীক্ষা আগের মতই নেব। আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হবে না।’

পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা কোনোভাবেই জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্বে থাকবেন না, অনিশ্চিয়তায় থাকবেন না। নির্ধারিত সময়ে পরীক্ষা নিয়ে ৩০ দিনের মধ্যে ফল দেওয়া হবে।’

শিক্ষা সচিব সোহরাব হোসোইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451