শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা বিদেশিদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৪৩১ বার পড়া হয়েছে

ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

তাদের বক্তব্যের পর আমন্ত্রিত বিদেশি অতিথিদের বেশ কয়েকজন বক্তব্য রাখার সুযোগ পান। বক্তব্যে তারা আওয়ামী লীগের সম্মেলনের সাফল্য কামনা করেন বিদেশিরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ঈর্ষণীয় উল্লেখ করে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা করেন। বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেরও প্রশংসা করেন।
প্রতিবেশী ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রতিনিধিত্বকারী দলটির ভাইস-প্রেসিডেন্ট বিনয় প্রভাকর তার বক্তব্যে বলেন, `শেখ হাসিনা শুধু বাংলাদেশের জননেত্রীই নন। তিনি পুরো দক্ষিণ এশিয়ার জননেত্রী।` সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য তিনি আওয়ামী লীগকে ধন্যবাদ জানান এবং বিজেপির পক্ষ থেকে সম্মেলনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, সংসদ উপনেতা পার্থ চ্যাটার্জি বলেন, সোনার বাংলা তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। দেশের উন্নয়নে তার অবদান অনেক। তিনিই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তিনি আরও বলেন, দুই বাংলা ভূখণ্ডে আলাদা হতে পারে, তবে হৃদয় থেকে কখনও আমরা আলাদা হতে পারিনি। তাই সবসময়ই আমরা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন, জীবনান্দ দাশ, শামসুর রাহমান সবই আমাদের এক। তারাই আমাদের অনুপ্রেরণা।এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তারা আওয়ামী লীগের সম্মেলনের সাফল্য কামনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার পাশাপাশি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেন। বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলেও বিশ্বের বিভিন্ন দলের নেতারা আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে বিদেশি অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শ্রীলংকার ইউনাইটেড ন্যাশনাল পার্টির এমপি মোহাম্মদ হাশিম, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওজং, রাশিয়ার সংসদ সদস্য সের্গেই জেলিজনিয়াক, নেপাল কমিউনিস্ট পার্টির নেতা ড. রাম শর্মা মহত, কানাডার কানজারভেটিভ পার্টির দীপক ওভেরয়, ইতালির ডেমোক্রেটিক পার্টির নেতা ওগো পাপী, ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী দিনা নাথ দাঙ্গেল, যুক্তরাজ্যের কার্ডিফের কেন্দ্রীয় (ওয়েলস সরকার) অ্যাসেম্বলি মেম্বার জেনি রাথবোন, অস্ট্রেলিয়ার লেবার পার্টির নেতা হিউ ম্যাকডার্মট প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন দেশের মোট ৫৫ জন বিদেশি অতিথি উপস্থিত হন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451