শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাটহাজারীতে পুকুর থেকে নবজাতককে জীবিত উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

একে.এম নাজিম, হাটহাজারীঃ হাটহাজারী উপজেলার ফতেপুর

ইউনিয়ন জোবরা গ্রামস্থ বড়ুয়া পাড়ার স্থানীয় একটি পুকুর

থেকে শনিবার (২২ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে এক

জ্যান্ত নবজাতককে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানায়।

সুন্দর ফুটফুটে ও জন্মলগ্ন থেকে সুন্নাত করা অবস্থায় এ পুত্র

সন্তান উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে

শিশুটির পরিচয় কিংবা কে বা কারা এ শিশুটিকে সেখানে ফেলে

গেছে সে ব্যাপারে কিছুই এই রির্পোট লেখা পর্যন্ত জানা

যায়নি।

জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১১ টার দিকে তেইল্লা পাড়ার

পুকুর নামে বড় বড় কুচুরিপানা ভর্তি পরিত্যক্ত পুকুরে শিশুটিকে

কান্নারত অবস্থায় দেখা যায়। সেখানে শিশুটি গামছা দিয়ে

মোড়ানো ছিল ও পাশে একটি কাপড়ের ব্যাগও ছিল। পরে স্থানীয়রা

ছেলেটিকে পল্লী চিকিৎসকের নিকট নিয়ে প্রাথমিক চিকিৎসা

দেন। সেখান থেকে এক রিক্সাচালক শিশুটিকে পালনের উদ্দেশ্যে নিয়ে

যায় বলে জানা গেছে। তবে শিশুটির পরিচয় ও তার জন্মদাতা মা-বাবা

কিংবা শিশুটিকে কে বা কারা ওই পুকুরে ফেলে গিয়েছে সে

বিষয়ে কিছু বলতে পারেনি স্থানীয়রা।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের সিনিয়র এএসপি মোঃ লুৎফর

রহমান বলেন, বিষয়টি এইমাত্র শুনলাম। পুলিশ আইনানুগ ব্যবস্থা

নিচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451