বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গিদের অর্থদাতাদের ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ২০৫ বার পড়া হয়েছে

জঙ্গিদের অর্থ যোগানদাতাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘জঙ্গিদের অর্থ যোগানদাতাদের ধরা হবে। তাদের ব্যাপারে ইতোমধ্যে গোয়েন্দারা তথ্য পেয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার ডিজিটাল মেলার (ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬) এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার শেষে মন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিদের কারা অর্থ দিয়েছে, তাদের তথ্য পাওয়া গেছে। এদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারে গোয়েন্দারা কাজ করছে। জঙ্গিবাদে অনেক অর্থ ব্যয় করা হয়েছে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারাদেশ থেকে দলীয় নেতা-কর্মীরা উৎসবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেবেন। এ কারণে এখানে নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত রয়েছে। নিরাপত্তায় দলীয় নেতা-কর্মীরাও থাকবেন।

২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451